
মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়া সরকারী জি.কে.এম.কে পাইলট হাইস্কুল এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে বরাবরের মতই আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে।
ফলাফলে কলারোয়া উপজেলার বেশির ভাগ স্কুলে জিপিএ-৫ ও পাসের হার বৃদ্ধি পেয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর এস এস সি পরীক্ষায় আশানুরুপ ভাল ফলাফল করেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে নেই কোন হতাশা ও চরম অসন্তোষ।খুশি হয়েছেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
তবে উপজেলার একাধিক স্কুলের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর স্কুলে ভাল পড়া লেখার কারনে ফলাফল ভাল হয়েছে। এ বছর কলারোয়া উপজেলার ৪৮টি হাইস্কুলের মধ্যে যেসব স্কুল গুলো ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অধিকার করেছে তাদের মধ্যে কলারোয়া সরকারী জি.কে.এম.কে পাইলট হাইস্কুল ৭৭ জন শিক্ষার্থী এ প্লাস পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থান। ৩৬ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল, ৩১ জন ছাত্র/ছাত্রী জিপিএ-৫পেয়ে ৩য় স্থান অধিকার করেছে সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।২১ জন ছাত্র/ছাত্রী এ-প্লাস পেয়ে ৪র্থ স্থান অধিকার করেছে ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়।
এদিকে কলারোয়া সরকারী জি কেএমকে পাইলট হাই-স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব জানান, স্কুলের ভলো ফলাফলে শিক্ষকদের কঠোর প্ররিশ্রম এবং শিক্ষার্থী অধ্যবসায় ও অবিভাবকদের সহযোগিতার কারনে এই ধারাবাহিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, আগামীতেও আমরা উপজেলার শীর্ষ স্থান ধরে রাখব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, এ বছর কলারোয়া উপজেলায় এ বছর এসএসসিতে পরীক্ষায় ৪৮ টি হাই-স্কুলের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে কলারোয়া সরকারি জি.কে.এম.কে মডেল পাইলট হাইস্কুলর জেনারেল শাখা থেকে ।