শুক্রবার, ২৯ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড: এক নজরে টুকিটাকি
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড: এক নজরে টুকিটাকি

ব্রাজিল বনাম সুইজারল্যান্ড: এক নজরে টুকিটাকি

নতুন সূর্য ডেস্কঃ

কাতার বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে নেইমার-রিচার্লিসন-ভিনিসিয়াস-রাফিনহারা খেলেছেন দুরন্ত ফুটবল। আজ কাতারের রাজধানী দোহার ৯৭৪ নামক স্টেডিয়ামে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। জিতলেই নকআউট পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলের। বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে ম্যাচটি।

এক নজরে টুকিটাকি…

বাছাইপর্বে অপরাজিত থেকে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন লাতিন আমেরিকার দলটি শিরোপা জিতেছে ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে। এবারের আসরেও ফেভারিট দলগুলোর একটি তারা। একমাত্র দল হিসেবে ১৯৩০ সালে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরে খেলছে ব্রাজিল। মোট সাতবার ফাইনাল খেলেছে দলটি, সবশেষ ২০০২ সালে। দক্ষিণ কোরিয়া ও জাপানের আসরে জার্মানিকে হারিয়ে নিজেদের পঞ্চম ও শেষ শিরোপা ঘরে তুলেছিল তারা।

অন্যদিকে, সবশেষ চার বিশ্বকাপের তিনটিতেই (২০০৬, ২০১৪ ও ২০১৮ আসরে) শেষ ষোলোয় খেলেছে সুইজারল্যান্ড। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় গ্রুপপর্বেই শেষ হয়ে যায় তাদের পথচলা।

বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। দুই দলের সবশেষ দেখা ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। রাশিয়া আসরের ওই ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ১৯৫০ বিশ্বকাপে তারা করেছিল ২-২ ড্র।

সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ম্যাচ হয়েছে ড্র।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।