
স্টাফ রিপোর্টারঃ
রবিবার বিকাল ৫.৩০ মিনিট থেকে কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড তুলসীডাঙ্গা গ্রামে অবস্থিত মাদ্রাসা তুল মঈনুল ইসলাম ও এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের উপর গুরুত্ব আরোপ করে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বদর দিবসের উপর আলোচনা করেন এবং দোয়া পরিচালনা করেন কলারোয়া পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা গোলাম রসুল শাহী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আরাফাত হোসেন, প্রফেসর আবু নসর,প্রফেসর আঃ মজিদ,মাওলানা আবু মুসা,মাওলানা আসাদুজ্জামান ফারুকী, মসজিদ কমিটির সভাপতি মোঃ সামছুর রহমানের সভাপতিত্ত্বে ও আবু ইউসুফের পরিচালনায় বিগত বছরের আয় ও ব্যায়ের হিসার পেশ করেন মুহতামিম খতিব মুহাম্মদ মতিউর রহমান।
এসময় মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য কলারোয়া থানার সাবেক অফিসার ইন চার্জ মোঃ মুনীর উল গিয়াস কে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। মুনীর উল গিয়াসের পক্ষে সনদপত্র গ্রহন করেন কলারোয়া থানা মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মহিদুর রহমান, আতিয়ার রহমান, মাওলানা তৌহিদুর রহমান, আলতাফ হোসেন, ফারুক হোসেন স্বপন, শেখ শাহাজাহান আলী শাহিন, সাংবাদিক জাকির হোসেন, আরিফুল হক চৌধুরী, বাবলু,মোর্তজা সহ অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
আলোচকগন ঐতিহাসিক বদর দিবসের উপর আলোচনা করতে যেয়ে বলেন, বদর দিবসে ইসলামের বিজয় দিবস। পবিত্র রমজান মাসে এই দিবসের গুরুত্ব সকল মুসলমানদের মাঝে পৌঁছে দেওয়ায় আমাদের নৈতিক দায়িত্ব।