
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, ওফাপুর বিডি-০৩১৪ কতৃক আয়োজিত আন্তর্জাতিক শিক্ষা দিবস ও চলো স্কুলে যাই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকল ১০ টার দিকে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, ওফাপুর বিডির কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ. এম. রোকনুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বামনখালী দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন,পাঁচনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী,মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফা,ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আসাদুজ্জামান, বামনখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাদিরা বেগম,হাতে খড়ি শিশু বিকাশ একাডেমির পরিচালক কাজী শাহীন।
অনুষ্ঠানে বক্তারা মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, ওফাপুর বিডি-০৩১৪ এর কার্যক্রম ও আন্তর্জাতিক শিক্ষা দিবসের তাৎপর্য সম্পর্কে আলোকপাত করেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, ওফাপুর বিডি-০৩১৪ এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শিমন সরকার।