বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপ এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২২শে ফেব্রুয়ারী স্কাউটস এর প্রতিষ্ঠাতা রবার্ট ইস্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৭ তম জন্মবার্ষিকী র‍্যালি,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে মুক্ত দলের সভাপতি ইউনুস আলি (এল.টি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউট এর সাধারণ সম্পাদক ও মুক্ত গ্রুপের সহ- সভাপতি এ্যাড শেখ কামাল রেজা।

আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল ওহাব মামুন,মুক্ত স্কাউটস গ্রুপ এর কোষাধ্যক্ষ শেখ শাহাজাহান আলী শাহিন, উপজেলা কাব লিডার মাস্টার অনুপ কুমার ঘোষ, উৎস কুমার দাস, মোঃ আসানুর রহমানসহ অবিভাবক বৃন্দ।

কুইজ প্রতিযোগিতায় মোট ৩১ জন কাব ও স্কাউট সদস্য অংশ গ্রহণ করেন। কুইজ শেষে কাব শাখা ও স্কাউট শাখায় বিজয়ী ১ম,২য়,৩য় কে পুরষ্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকলকে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক হিসাবে ওয়াগেল প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর সম্পাদক মোঃ মিজানুর রহমান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।