বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে টিভি উপহার দিলেন সাইফুল্লাহ আজাদ
কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে টিভি উপহার দিলেন সাইফুল্লাহ আজাদ

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে টিভি উপহার দিলেন সাইফুল্লাহ আজাদ

মোর্তজা হাসানঃ
সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সদস্যদের বিনোদনের জন্য উপহারস্বরূপ ৪৩ ইঞ্চি সিঙ্গার এন্ড্রয়েড টেলিভিশন প্রদান করেছেন সাইফুল্লাহ আজাদ।
তিনি সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি,কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে সুপরিচিত।
সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  কলারোয়া উপজেলা মোড়স্থ সোহাগ পরিবহণ কাউন্টারে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দের কাছে এ উপহার হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা,শিক্ষক সাংবাদিক দীপক শেঠ,কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ,শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন,সাংবাদিক জুলফিকার আলী,নিয়াজ আহম্মেদ খান,আলমগীর হোসেন।
কপাই সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা বলেন,আমি সকলের পক্ষ থেকে সাইফুল্লাহ আজাদকে ধন্যবাদ জানাই এবং সমাজের বিত্তবান ও কপাই এর আজীবন দাতা সদস্যদের সহযোগীতার হাত বাড়ানোর আহবান জানাই।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।