
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদক
২০২৪ সালের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ৩০ জন। তারমধ্যে তিন জন ( A+) সহ শতভাগ পাশ করেছে।
এছাড়াও ১২ জন (A), ০৮ জন (A-), ০৫ জন (B), ০১ জন (C), ০১ জন (D) গ্রেড পেয়ে উর্ত্তীর্ণ হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বজলুর রহমান কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন।
উল্লেখ্য,কলারোয়া উপজেলার মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসা থেকে সব মাদ্রাসা মিলিয়ে ৬৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এরমধ্যে ১৬ জন অনুপস্থিত, ৫১ জন A+, অকৃতকার্য হয়েছে ২৮ জন।
কলারোয়া উপজেলায় মাদ্রাসার পাশের হার ৯৫.৫২%. তারমধ্যে মাদ্রাসা কেন্দ্র থেকে সর্বাধিক ১৬ জন A+ পাওয়ার গৌরব অর্জন করেছে ইসলামপুর দাখিল মাদ্রাসা।