বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বাসে যবিপ্রবি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা
বাসে যবিপ্রবি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

বাসে যবিপ্রবি ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি:

লোকাল বাসে বহিরাগত কর্তৃক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ঐ নারী শিক্ষার্থী, ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আশ্বাস দিয়েছেন যবিপ্রবি উপাচার্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভার্সিটির সকালের বাস মিস করায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ধর্মতলা থেকে চৌগাছাগামী লোকাল বাসে ওঠে ভুক্তভোগী নারী শিক্ষার্থী। পথিমধ্যে চূড়ামনকাঠি থেকে মাসুদ নামের একটি ছেলে বাসে ওঠে। বাসে সিট খালি না থাকায় ঐ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে থাকে মাসুদ। বাসে ভিড় থাকার সুযোগে ঐ নারী শিক্ষার্থীর শরীরে স্পর্শ করতে থাকে মাসুদ। ভুক্তভোগী শিক্ষার্থী ছেলেটিকে সরে যেতে বললে, কথা না শুনে পুনরায় স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে মাসুদ। এসময় বাসে থাকা যাত্রীদের বিষয়টি অবহিত করলে তারাও কোন সুরাহা করতে পারেননি। একপর্যায়ে বাসটি ক্যাম্পাসের গেটে আসলে ভুক্তভোগীর সঙ্গে নেমে পড়েন মাসুদ। তবে বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হবার পূর্বেই ছেলেটি পালিয়ে যায়। ভুক্তভোগী শিক্ষার্থী ঘটনাটি সহপাঠীদের জানালে ক্যাম্পাসে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তাঁরা।

এদিকে বিচারের দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ঐ ভুক্তভোগী শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

ঘটনায় বিস্তারিত যবিপ্রবি উপাচার্য সবাইকে আশ্বাস্ত করে বলেন, যেহেতু এবিষয়ে প্রক্টর বরাবর অভিযোগ করা হয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রহণ করা হবে এবং পুনরায় যেন এইরকম কার্যকলাপ না ঘটে সেই বিষয়ে বিশেষ নজর রাখা হবে। আমরা যশোর বাস মালিক সমিতির সাথেও আলোচনা করব যেন তারা এইসব বিষয়ে এরপর থেকে আরো সচেতন থাকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।