
স্টাফ রিপোর্টারঃ
কলারোয়ার গদখালী দালাল বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া বাজার কমিটির সাবেক সেক্রেটারি মোস্তফা ফারুকুজ্জামান,অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান,মোঃ জিল্লুর হাসান,মোঃ আশরাফুল ইসলাম,শরীফ,মনিরুজ্জামান মনি,অহিদুজ্জামান জাকির হোসেন হাফিজুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে বর্তমান সমসাময়িক বিষয়,পারিবারিক কবরস্থান সংস্কার,গদখালি যুব উন্নয়ন ক্লাব নিয়ে পারস্পরিক আলোচনা হয় এবং সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে চলার সিদ্ধান্ত হয় এবং গদখালি গ্রামকে মডেল গ্রাম হিসেবে উপস্থাপন করবার জন্য সকলে মতামত প্রকাশ করেন।
