বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাংবাদিক এস এম ফারুক’র পিতার ইন্তেকাল
সাংবাদিক এস এম ফারুক’র পিতার ইন্তেকাল

সাংবাদিক এস এম ফারুক’র পিতার ইন্তেকাল

নতুন সূর্য ডেস্কঃ

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক এস এম ফারুক হোসেনের পিতা মোঃ আব্দুল গফুর সরদার (৬৬) ইন্তেকাল করেছেন।

রবিবার ১৭ অক্টোবর রাত আড়াইটায় সাতক্ষীরার কলারোয়া চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, এক পুত্র,এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের নাতি ছেলে হাফেজ আবু সাঈদ।

এসময় আরও উপস্থিত ছিলেন কাদপুর জামে মসজিদের মোয়াজ্জিন মোজাম্মেল হক মোড়ল, সাবেক চেয়ারম্যান হাসান আজিজ আহমেদ,প্রধান শিক্ষক আঃ ওয়াদুদ, অবঃ প্রধান শিক্ষক হাসান, আবু তাহের, অবঃ শিক্ষক আঃ সাত্তার, শিক্ষক আব্দুস সবুর, সাবেক ইউ পি সদস্য মোঃ সাহাদাত হোসেন, আলহাজ্ব নুরউদ্দীন, আলহাজ্ব রুহুল মোল্য, জাকির হোসেন, ইয়াছিন সরদার, ডাঃ আবুল কালাম আজাদ, ইসমাঈল হোসেন, শিক্ষক ইব্রাহিম খলিলসহ মুসল্লিবৃন্দ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।