বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রার আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আটক 
কয়রার আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আটক 

কয়রার আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান আটক 

আলামিন ইসলাম,কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বুধবার ঢাকার হজরত শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে পাইকগাছা থানায় আনা হয়। পাইকগাছা থানার মামলার আসামি হওয়ায় তাকে পাইকগাছা আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর বাহারুল ইসলাম পরিবার নিয়ে এলাকা ছেড়ে চলে যান। ওইদিন তার বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এলাকায় তার বিরুদ্ধে জমি ও ঘের দখল ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, বাহারুল ইসলামকে গ্রেফতারের খবর পেয়ে পাইকগাছা থানার একটি দল রাতেই ঢাকায় রওনা হয়। বৃহস্পতিবার সকালে তাকে থানায় আনা হয়েছে। উপজেলার আগড়ঘাটা এলাকায় ট্রলারে হামলার অভিযোগে গত ২৬ আগস্ট ফসিয়ার রহমান নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।