বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
গদখালী যুব উন্নয়ন সংঘ’র পক্ষ থেকে গাজী আক্তারুল ইসলামকে সংবর্ধনা
গদখালী যুব উন্নয়ন সংঘ’র পক্ষ থেকে গাজী আক্তারুল ইসলামকে সংবর্ধনা

গদখালী যুব উন্নয়ন সংঘ’র পক্ষ থেকে গাজী আক্তারুল ইসলামকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ 

সাতক্ষীরা জেলা বিএনপি’র সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক গাজী আখতারুল ইসলামকে গদখালী যুব উন্নয়ন সংঘের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল রোডস্থ সংগঠনটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গাজী আখতারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজী আখতারুল ইসলাম বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদন্তে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি দলীয়ভাবে অর্পিত দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন করে আগামীদিন জেলাব্যাপি সংগঠনকে আরো শক্তিশালী করতে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের সহযোগীতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।

গদখালী যুব উন্নয়ন সংঘের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংঘের সহ-সভাপতি মোঃ মারশুকুরজ্জামান, মোঃ ইয়ারুল হাসান,মোঃ নুর ইসলাম, বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শেখ সালাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক হোসেন আলী বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক আরশাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাছুম বিল্লাহ মনি, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান রাজীব, সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা র‍িগ্যানসহ কমিটির সদস্য ও কর্মকর্তাবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এদিকে, অনুরুপভাবে উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে সাবেক পৌর মেয়র গাজী আখতারুল ইসলামকে অভিনন্দন ও সংবর্ধনা জানানো হয়েছে বলে জানা যায়।

 

 

 

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।