বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সরকারি কলেজের এইচ.এস.সি ৯১ ব্যাচের ঈদ পূণর্মিলনীর রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
কলারোয়া সরকারি কলেজের এইচ.এস.সি ৯১ ব্যাচের ঈদ পূণর্মিলনীর রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

কলারোয়া সরকারি কলেজের এইচ.এস.সি ৯১ ব্যাচের ঈদ পূণর্মিলনীর রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের এইচ এস সি ৯১ ব্যাচের ঈদ পূণর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের অফিস কক্ষে এইচ,এস,সি -৯১ বন্ধুদের নিয়ে ঈদ পূণর্মিলনীর রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রেজিষ্ট্রেশন করেন সাবেক চেয়ারম্যান আঃ রকিব মোল্ল্যা, বিশিষ্ট সমাজ সেবক এম,এ,হাকিম সবুজ, শেখ শাহাদাত হোসেন, প্রভাষক খান মহিতুল ইসলাম শাকিক, মোঃ রেজাউল হাসান বিপুল, মোঃ আজগার আলী, শিক্ষক মোঃ আরিফুজ্জামান কাকন, শেখ শাহাজাহান আলী শাহিন।

উল্লেখ্য আগামী ২ রা এপ্রিল এইচ,এস,সি -৯১ ব্যাচের কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলে ঈদপূর্ণমিলনী অনুষ্ঠিত হবে।

কলারোয়া সরকারি কলেজের এইচ.এস.সি-৯১ ব্যাচের সকল শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করার জন্য আহবান করা হয়েছে। রেজিষ্ট্রেশন করার জন্য এইচ,এস,সি -৯১ ব্যাচের শেখ শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে।

প্রথমদিনে উৎসবমুখর পরিবেশে ৩২ জন রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।