
মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ইত্তেফাক এর কলারোয়া সংবাদদাতা ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভপতি আজাদুর রহমান খান চৌধুরী’র মাতা লাইনুর নাহার খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬ টায় নিজস্ব বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি চার পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রথম জানাজা শুক্রবার বাদ জুম্মা কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এবং গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।