
বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার কয়রায় পবিত্র মাহে রমজানের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কয়রা উপজেলা প্রশাসনের পক্ষে বাজার মনিটরিং করা হয়েছে
শনিবার ( ১মাচ) সকালে কয়রা বাজার মনিটরিং করেন উপজেলা নিবার্হী অফিসার রুলি বিশ্বাস।
এসময়ে উপস্থিত ছিলেন কয়রা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তদন্ত মোঃ শাহ আলম,কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, কয়রা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ মামুনার রশিদ, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম প্রমুখ।
এসময়ে কয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তা রুলি বিশ্বাস বলেন, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা ও রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি আহ্বান জানান।