বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপন
কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপন

কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপন

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৫’ উৎযাপন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার(১০ মে) সকাল ১০ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে শিক্ষা সপ্তাহ উৎযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম। বক্তব্যে তিনি, শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্টদের সৃজনশীল কাজে উৎসাহ প্রদান করার আহবান জানান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আসাদুল ইসলাম, মন্ডল মধুসুধন, হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আরশাদ আলী, প্রধান শিক্ষক মুজিবুর রহমানসহ প্রধান শিক্ষকগণ সহকারী শিক্ষক- শিক্ষিকা ও কোমলমতি ছাত্র- ছাত্রীবৃন্দ।

সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।