বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি কাকন, সাধারণ সম্পাদক মামুন
কলারোয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি কাকন, সাধারণ সম্পাদক মামুন

কলারোয়ায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি কাকন, সাধারণ সম্পাদক মামুন

মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ নং-১২০৬৮) কলারোয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১মে (রবিবার) সকাল ১১টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয়য় সহ-সভাপতি ও  কলারোয়া উপজেলা সভাপতি মোঃ আরিফুজ্জামান কাকন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রইছ উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চন্দ্র বিধান, সাতক্ষীরা জেলা সভাপতি পঙ্কজ কুমার বর্মন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিক, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শেখ নুরুল্লাহ, আরশাদ আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আব্দুল ওহাব মামুন, মইনুজ্জামান মিলন, মোহাম্মদ আমিরুল ইসলাম।

এসময় অনুষ্ঠানের সভাপতি মোঃ আরিফুজ্জামান কাকন পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের দায়িত্ব জেলা কমিটির উপর অর্পণ করেন।

কমিটিরর অন্যান্য সদস্যরা হলেন, সনিয়র সহ-সভাপতি মঈনুজ্জামান মিলন, সিনিয়র সহ-সভাপতি (মহিলা) রেশমা খাতুন ও সহ-সভাপতি আসাদুল ইসলাম।

৫ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ৩১মে’র মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় জমা দিবে বলে জানা যায়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।