বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ
কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

কলারোয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

মোস্তফা হোসেন বাবলুঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোঃ কামারুজ্জামান’র সভাপতিত্বে শনিবার (৫ জুলাই) বেলা ১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ আগামী দিনের তালা-কলারোয়ার সার্বিক পরিকল্পনার বিষয় সাংবাদিকদের অবহিত করেন।

এসময় তিনি বলেন মহান আল্লাহর রহমতে আপনাদের এবং তালা- কলারোয়ার মানুষের সহযোগিতায় সংসদ সদস্য নির্বাচিত হলে জলাবদ্ধতার নিরশন সহ সার্বিক উন্নয়নের নিজে কে নিয়োজিত করবো।

এসময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী মাওঃ মোঃ ওসমান গনী, দূর্নীতি দমন কমিশনের পরিচালক ড. খান মোঃ মীজানুল ইসলাম (সেলিম)।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মোঃ আহমদ আলী, মোঃ হাফিজুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান (সনজু), সদস্য সচিব, মোঃ সাজেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুলফিক্কারুজ্জামান (জিল্লু), আরিফ মাহমুদ,মোঃ আতাউর রহমান,রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, মোঃ মোস্তফা হোসেন বাবলু, মাওঃ মোঃ আসাদুজ্জামান ফারুকী, মোর্তজা হাসান, মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), তাজউদ্দীন আহমেদ (রিপন), মোঃ গোলাম রসুল, রেজওয়ানুল্লাহ, এস এম ফারুক হোসেন, সোহাগ হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মোঃ শহিদুল ইসলাম এবং প্রভাষক আসাদুজ্জামান ফারুকী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।