বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে বৈছাআ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে বৈছাআ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ করেছে বৈছাআ

সাতক্ষীরা প্রতিনিধিঃ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
আজ বুধবার(১৬ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার; কে বলেছে? কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার; গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই; আওয়ামী লীগের আস্তানা, এই বাংলায় রাখবো না; আওয়ামী লীগের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগানে দিতে থাকে।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সাবেক আহবায়ক আরাফাত হোসেন, সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুম, সাবেক সদস্য সচিব সোহাইল মাহাদিন, নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, নুহ আনসার আলী, আব্দুল আজিজ ও আবু হাসান।

বক্তারা বলেন, প্রশাসনের অবহেলায় এমন হামলা করতে সাহস দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। সমাবেশ থেকে আগামীকাল বেলা ১১টায় সাতক্ষীরায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।