শেখ শাহাজাহান আলী শাহিনঃ
সাতক্ষীরার কলারোয়ায় চক্ষু চিকিৎসা বিষয়ে উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে সাইটসেভার্স ও ব্র্যাকের আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সাইটসেভার্স ও ব্র্যাকের যৌথ আয়োজনে খুলনা বিভাগের বিভিন্ন উপজেলায় বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়ে থাকে।

এই চক্ষু শিবির পরিচালনায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় নেতৃবৃন্দ,স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্ন কমিউনিটির সাথে নিয়মিত মতবিনিময় সভার অংশ হিসেবে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ক্লিনিক কর্মরত স্টাফ, হেলথ ইন্সপেক্টর, স্বাস্থ্য সহকারীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ব্র্যাকের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোঃ মাহবুবর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
মতবিনিময় সভায় সমন্বয়কারী মাহবুব জানান, আগামীকাল ২৪ জুলাই সাতক্ষীরা সদরের মাহমুদপুর গালর্স স্কুলের পাশে বাদামতলা ব্র্যাক অফিসে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।