বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড ও কারাদন্ড
কলারোয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড ও কারাদন্ড

কলারোয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড ও কারাদন্ড

জাহিদুল ইসলাম জাহিদঃ

সাতক্ষীরার কলারোযায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ২১ দিন বিনাশ্রম কারাদন্ড  দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহুরুল ইসলাম এঁর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বসতবাড়ীর পিছনে খাল/বড় পুকুর থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় উপজেলার নাথপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে মেহেদী হাসান (৩২) কে দোষী সাব্যস্ত করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ৫(১) ধারার অপরাধের কারণে মোবাইল কোর্ট আইন/২০০৯ এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ১৫(১) ধারা অনুযায়ী ৫০,০০০/- টাকা জরিমানা ও ২১ (একুশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মোঃ আব্দুল মান্নান এবং কলারোযা থানা পুলিশ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।