বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় মা হলো পাগলী, পিতা হয়নি কেউ….
পাইকগাছায় মা হলো পাগলী, পিতা হয়নি কেউ….

পাইকগাছায় মা হলো পাগলী, পিতা হয়নি কেউ….

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় অচেনা অজানা পরিচয়হীন কুমারী পাগলী মা হয়েছেন। কোথা থেকে এসেছে কতদিন সে এই এলাকায় সেটা অজানা। রাস্তার উপর ফুটফুটে ২কেজি ৬ গ্রাম ওজনের কন্যা সন্তান ভূমিষ্ট হলো ডাক্তার কিংবা ধাত্রী ছাড়াই। মা হয়েছে পাগলী কিন্তু বাপ হয়নি কেউ এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে এ সন্তান ভূমিষ্ট হয়।উপজেলার প্রাণী সম্পদ অফিসের সামনে পৌরসভার ৫ নং ওয়ার্ডে প্রধান সড়কের পাশে এস এম সাউন্ডের দোকানের সিড়ির উপর সন্তানটি ভূমিষ্ট হয়।এ সময় তার পাশে কেউ ছিলো না। তবে সন্তান ভূমিষ্টকালে পাগলির চিৎকার ও ছটফটানি দেখে কাছে যায় দোকানদার লাবু।পথচারী উপজেলার ২নং কপিলমুনি ইউপির শ্যামনগর গ্রামের মানবিক পল্লী চিকিৎসক আব্দুল হালিম সানা সদ্য ভূমিষ্ট কন্যা শিশু ও পাগলী মাকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেন।

হাসপাতালের চিকিৎসক শাকিলা আফরোজ জানান,মা ও শিশু সুস্থ আছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস জানান,বিষয়টি শুনেছি হাসপাতালে যেয়ে দেখে শুনে কি করা যায় ইউএনও স্যারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সবাই মিলে চেষ্টা করুন তার পরিচয়টা জানা যায় কিনা। আর সেটা সম্ভব না হলে সরকারীভাবে যা যা করা যায় তার জন্য সমাজসেবা অফিসারকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।