বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২
সাতক্ষীরা সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সাতক্ষীরা সীমান্তে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

মোঃ তরিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সাতক্ষীরার সদর উপজেলার মাহামুদপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে ভোমরা সীমান্তের মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতক্ষীরা শহরের ইটাগাছা বৌবাজার এলাকার মো. ফজর গাজীর ছেলে মো. শাহিন গাজী (২৩) এবং মো. মিন্টু গাজীর ছেলে মো. নাছিবুল গাজী (১৮)।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ভারতের দিক থেকে মাদক চোরাচালানের চেষ্টা চলছে। ওই তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার মো. সেলিম আহমেদের নেতৃত্বে একটি টহল দল মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটককৃতদের ও উদ্ধারকৃত আলামতসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় নায়েব সুবেদার মো. সেলিম আহমেদ বাদী হয়ে আটককৃত দুই জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।