Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ৫৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ৫৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ৫৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোস্তফা হোসেন বাবলু:

সাতক্ষীরার কলারোয়া সরকারি জি.কে.এম.কে. পাইলট হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ কৃতি (জিপিএ-৫) শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে।

আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরীন- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, গার্লস পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানা চম্পা, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল।

ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আকবর হোসেন, সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকমন্ডলী এবং সংবর্ধিত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ৫৪ জন জিপিএ-৫ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।