বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত
কয়রায় মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় কয়রা উপজেলার ১ নং আমাদী ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে খান সাহেব কোমরউদ্দীন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আমাদী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মেহেদী হাসান রাসেল।

আমাদী ইউনিয়ন যুব বিভাগের সহ-সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

আরো উপস্থিত ছিলেন-খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোওয়ার, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ,আমাদী ইউনিয়নের আমীর মাওলানা সাজ্জাদুল ইসলাম,কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডিএম জাহিদুল ইসলামসহ অন্যান্ন নেতাকর্মীবৃন্দ।

নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছিল তার সবগুলোই ভীতিপ্রদর্শন, কেন্দ্র দখল,ভোট ডাকাতি,দিনের ভোট রাতে ইত্যাদি। তিনি আরো বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে করার আহবান জানান। তিনি আরো বলেন- আমরা নির্বাচনী গণসংযোগকালে লক্ষ্য করছি হিন্দু-মুসলিমনির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহবানে সাড়া দিচ্ছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।