বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
বেনাপোলে আন্ত:স্কুল চিত্রাঙ্কন বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা
বেনাপোলে আন্ত:স্কুল চিত্রাঙ্কন বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা

বেনাপোলে আন্ত:স্কুল চিত্রাঙ্কন বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা

বেনাপোল প্রতিনিধি:

‘এসো আলোকিত হই’ আহ্বানে যশোরের বেনাপোলে আন্ত:স্কুল চিত্রাঙ্কন, বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে সৃজনশীলতার অনুশীলন, শিল্প ও সাহিত্যের চর্চা এবং শিশু-কিশোরদের আত্মপ্রকাশের এক উন্মুক্ত মঞ্চ গড়ে তুলতেই সৃজনশিখা, বেনাপোল-এর পক্ষ থেকে একদিনব্যাপী আন্ত:স্কুল চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাজমুল হুসাইন জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। প্রধান অতিথি এসময় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসায আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনশিখা উপদেষ্টা আবু তাহের ও মোস্তাফিজ্জোয়া সেলিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমন বাবু, শহিদুজ্জামান শহিদ, বিভিন্ন স্কুলের শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।