
কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় গন অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়
৩০ আগস্ট রোজ শনিবার বিকাল ৫টার সময় কয়রা জিরো পয়েন্টে (মধুর মোড়) কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালিত হয় ,গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর উপর রাষ্ট্রীয় সেনাবাহিনী,পুলিশ ও স্বৈরাচারের খেতাবপ্রাপ্ত জাতীয় পার্টির হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি(জাপা)সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা জেলা গণ অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসান, মুক্তি বিষয়ক সম্পাদক জি এম তরিকুল ইসলাম,কয়রা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জি এম ইয়াসিন আলী,খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা ফিরোজ, মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসান সহ-সংগঠনিক মোঃ আলামিন ইসলাম,মোড়ল,অর্থ সম্পাদক শরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ আরো অনেকে।