
শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছার জাফর আউলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক মোঃ মুজিবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট (রবিবার) তাঁর শেষ কর্মদিবসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
“আপনি আজীবন আমাদের সম্মানের জায়গায় থাকবেন। আপনার জন্য দোয়া শুভকামনা নিরন্তর”।এমনটি বললেন ছাত্র, শিক্ষক, অভিভাবক,জমিদাতা পরিবারবর্গসহ শুভাকাঙ্ক্ষীগণ।