
শেখ শাহাজাহান আলী শাহিন:
সাতক্ষীরার কলারোয়া ব্র্যাক অফিসের আয়োজনে ইর্মাজেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের ওয়ার্কশপ এবং জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের প্রভাব সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্রীপতিপুর উন্নয়ন পরিষদের (উপ) হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক হেলথ প্রোগ্রামের জেলা ম্যানেজার মোঃ সোহেল রানার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির। আরো উপস্থিত ছিলেন ক্লাইমেন্ট চেঞ্জ প্রজেক্ট অফিসার অমিত কুমার সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হেলথ সমন্বয়কারী সামিয়া সুলতানা।
প্রধান অতিথি কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে আমরা উপকূলবাসী মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। গ্রীনহাউজ ইফেক্ট পরিবেশের উপর প্রভাবের কারণে জলবায়ুর উপর প্রভাব পড়ছে। যে কারণে ঋতু পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সেজন্য সচেতনতা তৈরি করতে হবে এবং ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের সদস্যদের বড় ধরনের ভূমিকা পালন করতে হবে। তিনি ব্র্যাকের এই আয়োজনকে মহৎ বলে আখ্যায়িত করেন এবং ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯ সদস্য বিশিষ্ট কমিটির গঠন ও ঘোষণা করা হয়।
কলারোয়া পৌরসভা কমিটির প্রধান সমন্বয়ক নির্বাচিত হন মোঃ মেহেদী হাসান এবং সহকারী প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান।