বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
দুর্গাপূজায় টানা ৪ দিনের ছুটি
দুর্গাপূজায় টানা ৪ দিনের ছুটি

দুর্গাপূজায় টানা ৪ দিনের ছুটি

দুর্গাপূজায় ৪ দিনের টানা ছুটি

অনলাইন ডেস্ক:

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এ বছর টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই ছুটির ধারাবাহিকতা শুরু হচ্ছে।

আগামী ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর দিন রয়েছে সরকারি ছুটি। এরপর শুক্রবার ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) পড়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিন ছুটিতে থাকবেন সরকারি কর্মচারীরা।

এদিকে, ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হলেও সেদিন সরকারি ছুটি নেই। তবে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির ব্যবধান ভিন্ন হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জিতে মহালয়ার জন্য ছুটি নির্ধারিত না থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে সেদিন ছুটি থাকবে। ফলে কোথাও পাঠদান চলবে, আবার কোথাও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।