বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়েছে সর্বোচ্চ ৪২ শতাংশ
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়েছে সর্বোচ্চ ৪২ শতাংশ

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বেড়েছে সর্বোচ্চ ৪২ শতাংশ

অর্থ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক:

সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অংশ নেওয়া কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা ২০ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এ হার কার্যকর করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত সরকারি কর্মচারীদের ওপর এ ভাতা প্রযোজ্য হবে।

নতুন হার অনুযায়ী, ৯ম গ্রেড বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানকালীন সময়ে ৮০০ টাকা ভাতা পাবেন, যা আগে ছিল ৬০০ টাকা। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে একই গ্রেডের কর্মকর্তারা পাবেন ১ হাজার টাকা, যা পূর্বে ছিল ৭০০ টাকা।

অন্যদিকে, ১০ম গ্রেড বা তার নিচের কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা ভাতা পাবেন, যা আগে ছিল যথাক্রমে ৫০০ ও ৬০০ টাকা।

এর আগে, গত আগস্টে সরকার অভ্যন্তরীণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণের বক্তা সম্মানী ও প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ করে। সে সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের উভয়েরই ভাতা বাড়ানো হয়। প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয় এবং প্রশিক্ষকদের সম্মানী ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

এছাড়া, চলতি বছরের জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় কর্মরতদের জন্য ন্যূনতম ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।