বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ক.পা.ই ফুটবল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত
কলারোয়ায় ক.পা.ই ফুটবল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

কলারোয়ায় ক.পা.ই ফুটবল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত

কামরুল হাসান:

আগামী ৪ অক্টোবর কলারোয়া ফুটবল ময়দানে অনুষ্ঠেয় ক.পা.ই ফুটবল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে।

রোববার(২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলামের উপস্থিতিতে লটারির মাধ্যমে ৮ দলের সূচি চূড়ান্ত করা হয়। কপাই সভাপতি অ্যাড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব তাহের মোল্লাসহ টুর্নামেন্ট কমিটির নেতৃ্ৃবৃন্দের সম্মুখে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পরস্পরের মোকাবিলা করবে শ্যামনগর ফুটবল একাডেমি ও আমজাদ আলি ফুটবল একাদশ, যশোর। এরপর ৬ অক্টোবর গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা বনাম বাকড়া কপোতাক্ষ একাদশ। ৮ অক্টোবর খুলনা এসবি একাডেমি বনাম ধুলিহর সুপারস্টার এবং ১১ অক্টোবর কেশবপুর বিডি স্পোর্টিং ক্লাব বনাম কালিগঞ্জ কসমস ফুটবল একাদশ। প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল ১৫ ও ১৮ অক্টোবর এবং ফাইনাল ২৫ অক্টোবর।এসময় আরও উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সহ-সভাপতি খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাঁকন, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ শাহজাহান আলী শাহীন, মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মাসুদুল ইসলাম, আবু সাঈদ, সাংবাদিক এমএ সাজেদ, প্রভাষক আরিফ মাহমুদ, সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।