
কামরুল হাসান:
কলারোয়ার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার কয়লা ইউনিয়ন যুবদলের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে কয়লা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ তামিম আজাদ মেরিন।
টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আতিয়ার রহমান, মো. রফিক, মাস্টার আব্দুল মাজেদসহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন ও মেহেদী হাসান রাজু, ইউনিয়ন বিএনপি, যুবদল ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিপুলসংখ্যক দর্শক সমাগমে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে কয়লা প্রগতি সংঘ ও অপরদিকে খোরদো কপোতাক্ষ ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় কপোতাক্ষ ফুটবল একাদশ কয়লা প্রগতি সংঘকে ১-০ গোলে পরাজিত করে।