বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ গ্রেপ্তার দুই
সাতক্ষীরায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ গ্রেপ্তার দুই

সাতক্ষীরায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ গ্রেপ্তার দুই

সাতক্ষীরা সংবাদাদাতা:

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড এজেন্টসহ দু’জন সদস্যকে আটক করা হয়েছে। ২৯শে সেপ্টেমবর সোমবার ভোরে সাতক্ষীরার আশাশুনির উপজেলার খাজরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়া চক্রের মাস্টার এজেন্ট তৈয়ব হাসান (২৭) আশাশুনি উপজেলার পশ্চিম খাজরা গ্রামের আতিয়ার সরদারের পুত্র ও তারেকুজ্জামান জুয়েল সানা (৩২) লাউতাড়া গ্রামের আজিজুল সানার পুত্র।

খাজরা এলাকার বাসিন্দা রাসেল বলেন, আমরা এই অনলাইন জুয়ায় আমাদের এলাকায় স্কুল পড়ুয়া থেকে বয়স্ক পর্যন্ত অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে। এলাকায় চুরির ঘটনা ঘটছে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িদের সহকারি হিসেবে মুজাহিদ, আমির হামজা, বাবু ঢালী, শরিফ, সুমন সরদার এদের হয়ে এলাকা যুব সমাজ নষ্ট করে দিচ্ছে। আমরা চাই এদের আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন মোল্যা জানান ,আমরা গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া চক্রের ২ সদস্যকে আটক করেছি। জেলা গোয়েন্দা শাখার এসআই হেমায়েত হোসেনের সঙ্গীয় ফোর্সসহ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এই অনলাইন জুয়া দমনে আমাদের অভিযান চলমান থাকবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।