বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় ইসলামী বক্তা কতৃক আপন ভাইয়ের জমি আত্মসাতের  অভিযোগ
কলারোয়ায় ইসলামী বক্তা কতৃক আপন ভাইয়ের জমি আত্মসাতের  অভিযোগ

কলারোয়ায় ইসলামী বক্তা কতৃক আপন ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কলারায়া পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামর মৃত আব্দুল হাকিমের ছেলে ইসলামী বক্তা মাওঃ খাদেমুল ইসলামর বিরুদ্ধ তার আপন বড় ভাই এবাদুল ইসলাম জমি আত্মসাৎ করার অভিযাগে সংবাদ সম্মেলন করেছন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)সকাল ১১টার সময় কলারায়া রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে এবাদুল ইসলাম বলেন, আমরা ৪ ভাই। আমরা যখন খুব ছাট তখন আমাদের পিতা মারা যান। পিতার মত্যুর সময় ছাট ভাই মাও: খাদেমুল ইসলামর বয়স মাত্র ২ বছর। পিতার মত্যুর পর আমরা বড় ৩ ভাই অন্যর বাড়ীতে কাজ করে অনেক কষ্টে আমাদের মাকে নিয়ে জীবনযাপন করতে থাকি। খেয়ে না খেয়ে সংসার চালিয়ে আমরা কিছু টাকা জমিয়ে আমাদের মায়ের নামে মোট ২৫ কাঠা জমি ক্রয় করি এবং আমাদের ছোট ভাই মাও: খাদেমুল ইসলামকে মাদ্রাসায় লখাপড়া করাই। পরবর্তীত আমাদের কেনা ২৫ কাঠা জমি বিক্রি করে কলারায়া আলিয়া মাদ্রাসার পাশে তুলশীডাঙ্গা জামে মসজিদের পশ্চিম পাশে ভিটে বাড়ীর জন্য ১৯৯০ সাল ৫ শতক জমি ক্রয় করি এবং সেখান ইট দিয় বাড়ি তরী করি। জমি কিনে বাড়ী করার পর ১২,০০০ (বার হাজার) টাকা ছিল সেটা আমরা মাঠে জমি বন্ধক রাখি। পরবর্তীতে মাও: খাদেমুল ইসলাম পড়ালখা শেষ করে এবং বিভিন্ন জায়গায় ইসলামী বক্তা হিসাবে সুনাম অর্জন করে। তারপর আমরা ভাই ভাই আলাদা হয় যাই।

আমাদের মা ছোট ভাই খাদমুল ইসলামর সাথে থাকে। খাদমুল ইসলাম মাঠে বন্ধক রাখা জমি অন্যত্র বন্ধক রেখে ১২,০০০ টাকা নিয়ে বাড়ীতে একটি দাকান করে এবং তার স্ত্রী মাকে চাপ দিত থাকে ভিটে বাড়ীর ৫ শতক জমি ও আমাদের মায়ের পিতার নিকট থেকে ওয়ারেশ হিসাবে পাওয়া ১৪ কাঠা জমি যাহার মধ্য ১.৫ কাঠা জমি কবরস্থান লিখে দিতে। কিন্ত আমাদের মা উক্ত জমি লিখে দিতে রাজী না হওয়ায় মায়ের উপর বিভিন্ন নির্যাতন ও অকথ্য ভাষায় গালী-গালাজ করতে থাকে। মাকে গলায় গামছা পেঁচিয়ে মাওলানা খাদমুল ইসলাম ও তার স্ত্রী সারা বাড়ীত টেনে নিয়ে বেড়ায় এবং মাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়, জমি লিখে না দিলে অত্যাচার ও নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকবে।

অত্যাচার ও নির্যাতনের কারণে আমাদের মা অসুস্থ হয়ে পড়ে। মাও: খাদমুল আমাদের ৩ ভাইয়ের অতি কষ্ট ও পরিশ্রমের টাকায় কেনা ভিটে বাড়ীর ৫ শতক ও ওয়ারেশ হিসাব পাওয়া কবরস্থান ১.৫ কাঠাসহ ১৪ কাঠা জমি গোপনে জোর করে মায়ের নিকট থেকে লিখে নেয়। জমি লিখে নেওয়ার পর মাওলানা খাদেমুল ইসলাম কবরস্থানসহ ১৪ কাঠা জমি অন্য জায়গায় বিক্রি কর দেয়। আমাদের নিজেদের কান কবরস্থান নেই। তাছাড়া উক্ত কবরস্থানে আমাদের পিতা, ১টি ভাই, ১টি বোনসহ বিভিন্ন আত্মীয় স্বজনর দাফন করা আছ। সেজন্য কবরস্থান বিক্রি না করার জন্য অনুরাধ ও কাকুতি মিনতি করলও না শুনে কবরস্থানটিও বিক্রি কর দেয়।

আমাদর প্রশ্ন, মাওলানা খাদেমুল ইসলাম দেশের বিভিন জায়গায় মানুষকে ইসলামর পথে থাকার জন্য কোরআন ও হাদিস থেকে নছিহত করে, সে কিভাবে আমাদর ৩ ভাইয়র অতি কষ্টের টাকায় কেনা জমি মায়ের নিকট থেকে লিখে নিয়ে একা আত্মসাৎ করে এবং কবরস্থান বিক্রি করে! মাওলানা খাদমুল ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন সক্রিয় কর্মী ও তার স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বাংলাদেশ মহিলা জামায়ত ইসলামীর একজন রুকন।

আমরা সাংবদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট তদন্ত সাপক্ষে এই জমি আত্মসাৎকারী মাও: খাদেমুলর বিচার দাবী করছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।