বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খালেদা জিয়ার সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
খালেদা জিয়ার সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়া ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় বেগম খালেদা যুদ্ধ বন্ধেরও জোর দাবি জানান।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদ জিয়ার আমলে বাংলাদেশে ফিলিস্তিনি অ্যাম্বেসির জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বিএনপি সরকারের অনুদানে ভবন নির্মাণ করা হয়। যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার ও জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।