বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার দেয়াড়ায় জামায়াতের মহিলা সমাবেশ ও গনসংযোগ অনুুষ্ঠিত
কলারোয়ার দেয়াড়ায় জামায়াতের মহিলা সমাবেশ ও গনসংযোগ অনুুষ্ঠিত

কলারোয়ার দেয়াড়ায় জামায়াতের মহিলা সমাবেশ ও গনসংযোগ অনুুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেযাড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে মহিলা সমাবেশ, অফিস উদ্বোধন ও গনসংযোগ  অনুষ্ঠিত হয়েছে।

‎১৮ অক্টোবর( শনিবার) বেলা ১১টার সময় দেয়াড়া জামায়াতে ইসলামী আমীর মাওঃ মোঃ আমজাদ হোসেন’র সভাপতিত্বে তালা-কলারোয়া আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সঠিক নেতৃত্ব ও সৎ মানুষের হাতে না আসলে কোন উন্নয়ন করা সম্ভব না।এর জন্য আগামী সংসদ নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আমাদের একটি সুযোগ এসেছে। সেই সুযোগ কাজে লাগাতে দাড়িপাল্লায় ভোট দিবেন।

‎এসময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মাওঃ মোঃ কোরবান আলী,সাবেক অধ্যক্ষ মোঃ আঃ রাজ্জাক, মাওঃ আমজাদ হোসেন,মাওঃ আঃ গফুর, মোঃ আঃ সাত্তার,মাওঃ মোঃ জাকারিয়া, ব্যাংকার মোঃ গোলাম রব্বানি, মোঃ আঃ হামিদ, মোঃ কবিরুল ইসলাম, মোঃ জিল্লুর রহমান, মোঃ ওযাদুদ হোসেন, মোঃ আনোয়ারুল ইসলাম,মোঃ ইকবাল হোসেন,মোঃ নাজমুল জামান খান,সেলিম খান,আব্দুল্লাহ আল মামুন, ওজিয়ার রহমান খান, মোঃ আতিয়ার রহাম খান, মোঃ রজব আলী, মোঃ রিকাব আলী বিশ্বাশ, মিজানুরহমান,জাহাঙ্গীর রহমান গাজীসহ দেয়াড়া ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।