বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক:

আগামী নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রস্তুতির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ মাসের মধ্যেই ২০০ আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি, যাতে তারা কাজ করতে পারে।

তিনি আরও বলেন, প্রত্যেক আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন।  তবে শরিকদের সঙ্গেও আলোচনা করে চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করতে হয়। যারা মনোনয়ন পাবেন না, তাদের অন্যভাবে মূল্যায়নের সুযোগ থাকে।

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে’ এমন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সাথে বিএনপি একমত নয়, উল্লেখ করে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, আরপিও সংশোধনের বিষয়ে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক চিঠি দেবে বিএনপি।

এদিকে বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট হবে কিনা সেটি এখনও নিশ্চিত নয় বলেও জানান তিনি

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।