বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কামরুল হাসান:

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর)বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিলো- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপণ, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান এবং সবশেষে বর্ণাঢ্য শোভাযাত্রা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজের সভাপতিত্বে ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন ও আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা প্রভাষক সালাউদ্দিন পারভেজ, মহিলা বিএনপির সভানেত্রী রাশিদা আশরাফ, বিলকিস ইয়াছিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান মিল্টন, মেহেদী হাসান রাজু, আবু জাফর, রুহুল আমিন খোকন, আলমগীর কবির, যুবদল নেতা মামুন কবির, জাকির হোসেন, আব্দুল কুদ্দুস, আজগর আলী, মো. আব্দুল্লাহ এস এম আশিক, আব্দুস সাত্তার, মফিজুল ইসলাম রানা, মোকলেছুর রহমান, শফিকুর রহমান শফিক, হাফিজুর রহমান, ইউনুস আলি, খোরশেদ আলম, রাকিব, মঞ্জুরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসা কারিমুল্লা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিব, কাইফুর রহমান সৈকত, অংকুর প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা যুবদলের এক বর্ণাঢ্য র‍্যালি কলারোয়া পৌর শহর প্রদক্ষিণ করে।

এর সকালে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশি নিম গাছের চারা রোপণ করা হয়।
সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনা এবং যুবদলের মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের স্মরণে বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।