বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার
আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার

আশুলিয়ায় শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার

দৈনিক নতুন সূর্য ডেস্ক: সাভারের আশুলিয়ায় সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫) নামে এক শ্রীলঙ্কান নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বিকেলে সহকর্মী ও বন্ধুরা একাধিকবার তার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ না করায় সন্দেহ হয়।পরে সহকর্মীরা পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়াবাড়িতে এসে দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।