বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে প্রথমিক সহকারী শিক্ষকদের আলোচনা সভা
কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে প্রথমিক সহকারী শিক্ষকদের আলোচনা সভা

কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নে প্রথমিক সহকারী শিক্ষকদের আলোচনা সভা

নতুন সূর্য ডেস্ক:

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে কলারোয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলারোয়া প্রাথমিক শিক্ষক মিলনায়তনে পরিষদের সভাপতি আরিফুজ্জামান কাঁকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জানান, উত্থাপিত দাবিসমূহ আমাদের অধিকার। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বোনা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় কলারোয়া উপজেলার অধিকাংশ স্কুলে আজ (৯ নভেম্বর) পাঠদান বন্ধ ছিলো। আমরা চাইনা কোমলমতি শিক্ষার্থীদের ক্ষতি হোক।সরকার দ্রুত আমাদের দাবিগুলো মেনে নিক,আমরা শ্রেণীকক্ষে ফিরতে চাই।

বক্তারা আরও জানান, আগামীকাল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত একযোগে কলারোয়া উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম থেকে আমরা বিরত থাকবো।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিক আমিরুল ইসলাম, আসাদুল ইসলাম, মৃত্তিকা দাস, আব্দুল খালেক, শাকিল হোসেন, মোতাসিম বিল্লাহ, সিরাজুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ্, জাকির হোসেন, মাসুম বিল্লাহ, ফারুক হোসেন, মঈনুজ্জামান মিলন, ইসরাইল হোসেন, আশরাফুজ্জামান, এস কে আসাদুল ইসলাম, ইসলামুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, বর্তমানে প্রাথমিক সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। তা ১০ম গ্রেডে করার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা। তাঁদের অন্য দুটি দাবি হলো শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।