Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে চার লাখ টাকার ভারতীয় পণ্য আটক
সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে চার লাখ টাকার ভারতীয় পণ্য আটক

সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাড়ে চার লাখ টাকার ভারতীয় পণ্য আটক

নতুন সূর্য ডেস্ক:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকার ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১০ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পদ্মশাখরা, ভোমরা, কালিয়ানী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ভারতীয় আগরবাতি, ওষুধ ও শাড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে হিজলদী বিওপি শিশুতলা এলাকায় ১০ হাজার ৮০০ টাকার আগরবাতি, কালিয়ানী বিওপি আলীর ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ, মাদরা বিওপি ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ, ভোমরা বিওপি লক্ষীদাড়ি এলাকা থেকে আরও ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ, পদ্মশাখরা বিওপি আমবাগান এলাকা থেকে ১৭ হাজার ৫০০ টাকার শাড়ি এবং কাকডাঙ্গা বিওপি কেড়াগাছি এলাকা থেকে ৭০ হাজার টাকার ওষুধ আটক করে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।