বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী হাবিব
কলারোয়ায় তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী হাবিব

কলারোয়ায় তারুণ্যের সমাবেশের প্রস্তুতিসভায় বিএনপির প্রার্থী হাবিব

কামরুল হাসান:

কলারোয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ সফল করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১, তালা-কলারোয়া আসনের সদ্য ঘোষিত বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মাঠ পর্যায়ে লিফলেট বিতরণসহ ব্যাপক গণসংযোগমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহবান জানান। নির্বাচনী প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে নেতা-কর্মীদের নির্দেশনা দেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

মঙ্গলবার (১১নভেম্বর) বিকেলে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আ. রশিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম সহিদুল ইসলাম।

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যাথাক্রমে আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চুর যৌথ সঞ্চালনায় যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে কলারোয়ায় আগামী ২৪ নভেম্বর সোমবার তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব জিএম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ, পৌর কৃষকদলের আহবায়ক মোতাহার হোসেন, সদস্য সচিব রুহুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক দলের আ.সালাম দিলু, দোয়েল, কলেজ ছাত্রদল নেতা সৈকত, অঙ্কুর প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।