Thursday, 8th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

 

সেকেন্দার আবু জাফর বাবু, তালা:
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে তিন বছরের এক কন্যা শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আফিয়া খাতুন (৩)। সে হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে।

হাজরাকাটি গ্রামের হাশেম সরদার  জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় আফিয়া। কিছুক্ষণ পর খোঁজ খুজির এক পর্যায়ে  তাকে পুকুরে  ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।