বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরায় আ: লীগ নিষিদ্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ
সাতক্ষীরায় আ: লীগ নিষিদ্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

সাতক্ষীরায় আ: লীগ নিষিদ্ধের দাবিতে শিবিরের বিক্ষোভ

আ. লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ

নতুন সূর্য ডেস্ক:

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার এবং তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা।

বুধবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে শহীদ আসিফ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্ত্বরে যায়। সেখানে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন শিবিরের শহর সভাপতি আল মামুন, জেলা সভাপতি জুবায়ের হোসেন, সাবেক সভাপতি খোরশেদ আলম, বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব মাকছুদুর রহমান এবং শহর সেক্রেটারি মেহেদী হাসানসহ অন্যরা।

ক্তারা বলেন, আওয়ামী লীগ অতীতের মতো আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। গণহত্যার বিচারে ধীরগতি ও আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ ফের নাশকতার পথে হাঁটছে।

তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আওয়ামী লীগের অতীত ও চলমান গণহত্যার বিচার সম্পন্ন এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।