
মোস্তফা হোসেন বাবলু:
সাতক্ষীরার কলারোয়ায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে হাই ৪০টি বেঞ্চ বিতরণ করা হয়েছে।
গতকাল (১৬ই নভেম্বর) রবিবার উপজেলা চত্বরে ২০২৪ -২৫ অর্থ বছরের উপজেলা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০টি করে মোট ৪০ টা বেঞ্চ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) জহিরুল ইসলাম উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গনের হাতে এ বেঞ্চ তুলে দেন। বিতরণ কালে তিনি বলেন পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২টি করে প্রতিষ্ঠানকে বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন, উপজেলার বিভিন্ন অফিসের অফিসারগণ, সমাজসেবক, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।