
শেখ শাহাজাহান আলী শাহিন:
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার ত্রৈ-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর রহমান, জেলা ক্রীড়া অফিসার শেখ কামরুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আ.ম.আক্তারুজ্জামান মুকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র আম্পায়ার শাহ আলম হাসান শানু, মফলুকদৌজ্জা শ্যাম্পু, মোঃ ফারুকুর রশীদ,লিয়াকত আলী রতন, লুৎফর রহমান সৈকত, শফিকুল ইসলাম শফি, ফিরোজ রহমান, মীর তাজুল ইসলাম রিপন, রফিকুর রহমান লাল্টুসহ সকল কোয়ালিফাই ও নন-কোয়ালিফাই আম্পায়ার ও স্কোরারগণ।
অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আ.ম.আক্তারুজ্জামান মুকুল।
সভায় তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিশনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল মুকিত খান, সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী এবং সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার শেখ কামরুজ্জামান।
অনুষ্ঠানে আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) সাতক্ষীরা স্টেডিয়ামে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।