
স্টাফ রিপোর্টার:
খুলনার ডুমুরিয়া উপজেলার নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন মো. জহুরুল ইসলাম।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল আমিনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তাঁরা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
যোগদান শেষে মো. জহুরুল ইসলাম বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মোঃ জহুরুল ইসলাম সবশেষ সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।