বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া হাসপাতাল সড়কের কাজ শেষ হচ্ছে ডিসেম্বরে
কলারোয়া হাসপাতাল সড়কের কাজ শেষ হচ্ছে ডিসেম্বরে

কলারোয়া হাসপাতাল সড়কের কাজ শেষ হচ্ছে ডিসেম্বরে

কামরুল হাসান:

বহুল কাঙ্ক্ষিত কলারোয়া হাসপাতাল সড়কের পুনঃনির্মাণ কাজ তিন মাস ধরে চলছে। কিছুটা ধীরে হওয়া এই নির্মাণকাজটি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। প্রায় ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ ইউনিব্লক আকারে নির্মীয়মাণ এই সড়কটির নির্মাণ কাজ বর্তমানে জোরেশোরে শুরু হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতাল সড়কের কাজ পুরোদমে চলছে। রোলার দিয়ে রোলিং করা হচ্ছে। কাজটি শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘ ভোগান্তির পর একপ্রকার আশা ছেড়ে দিয়েছিলাম রাস্তাটির সংস্কারের বিষয়ে। তবে সংবাদমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় রাস্তার দুরবস্থা তুলে ধরায় আবার আশার আলো দেখা দিয়েছে। এজন্য তাঁরা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জানা গেছে, কলারোয়া ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে হাসপাতাল অভিমুখী ৭০০ মিটার সড়কটি সম্পূর্ণ ইউনিব্লক আকারে তৈরি করা হচ্ছে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫ লাখ ৯১ হাজার ১৯২ টাকা।

হাসপাতাল সড়কের হালিমা ফার্মেসির স্বত্বাধিকারী মইনুদ্দিন জানান রাস্তাটি ইউনিব্লক আকারে তৈরি হওয়ার সংবাদে আমরা খুশি। কেননা, এই ধরনের সড়ক দীর্ঘদিন টেকসই হয়। অপর বাসিন্দা মাসুদুর রহমান জানান, নির্মাণ কাজটি যেন মানসম্পন্নভাবে করা হয়, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।

পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম এ বিষয়ে আলাপকালে জানান, কলারোয়া হাসপাতাল সড়কটি ইউনিব্লক আকারে নির্মিত হচ্ছে। এটি হতে যাচ্ছে কলারোয়া পৌর এলাকার দ্বিতীয় ইউনিব্লক সড়ক। এর আগে গত বছরের আগস্টে কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের পূর্ব পার্শ্ব থেকে তুলসীডাঙ্গা গ্রামের প্রয়াত চেয়ারম্যান হোসেন আলীর বাড়ি পর্যন্ত ৭৫০ মিটার দীর্ঘ ইউনিব্লক রাস্তা উদ্বোধন করা হয়। তিনি আরও বলেন, হাসপাতাল সড়কটি আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা। ইতোমধ্যে অধিকাংশ কাজ হয়ে গেছে। ইউনিব্লক করে নির্মাণ করা এই সড়কটি যেমন প্রশস্ত হবে, তেমনি টেকসই হবে বলে পৌর প্রকৌশলী জানান। উল্লেখ্য, গত ২৯ আগস্ট হাসপাতাল সড়কের নির্মাণকাজ শুরু হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।