বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় বিষ প্রয়োগ করে মধু উৎপাদনের মৌমাছি মেরে ফেলেছে দুর্বৃত্তরা
কলারোয়ায় বিষ প্রয়োগ করে মধু উৎপাদনের মৌমাছি মেরে ফেলেছে দুর্বৃত্তরা

কলারোয়ায় বিষ প্রয়োগ করে মধু উৎপাদনের মৌমাছি মেরে ফেলেছে দুর্বৃত্তরা

মোস্তফা হোসেন বাবলু:

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়িয়ায় মৌ বক্সে বিষ প্রয়োগ করে ১৮০ টি বক্স মাসি হত্যা করেছে দুবৃত্তরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ১৮০টিরও বেশি বাক্সের মৌমাছি মেরে ফেলে। এতে মৌচাষীর কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতের মধু উৎপাদনও মারাত্মক হয়েছে।

ক্ষতিগ্রস্ত মৌচাষি ওসমান আলী বলেন, মৌমাছির এই বক্সগুলোতেই আমার জীবিকার পথ ছিলো। হঠাৎ এভাবে বিষ দিয়ে সব নষ্ট করে দিলো—আমি পথে বসে গেলাম। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই।এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এই ঘটনার মৌ চাষি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাঁর পাশে আছি, সকল মৌ চাষিদের নিয়ে আলোচনা করব যাতে করে এমন ধরনের ঘটনা আর না ঘটে।

সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর কবির ঘটনাস্থলে গিয়ে বলেন, মৌমাছি পরিবেশ ও কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন ন্যক্কারজনক ঘটনা শুধু একজন উদ্যোক্তার ক্ষতি নয়, বরং পরিবেশের জন্যও হুমকি। আমরা কৃষি বিভাগ তার পাশে আছি।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।